প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 4, 2026 ইং
চমেকহাতে ইন্টার্ন ডক্টরসদের ৬ দফা দাবিতে মানববন্ধন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত অযৌক্তিক নোটিশ প্রত্যাহার সহ মোট ৬ দফা দাবিতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকহা) ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০২৫-২৬ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটে চট্যগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দাবি আদায়ে পরিচালকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয় এবং দাবী পূরণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শুক্রবার রাত পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়।
ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের আন্দোলনকারীরা জানান, দাবী পূরণ না হলে শনিবার থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সেক্ষেত্রে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সমন্বয় করে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও একাডেমিক শাট ডাউনের ঘোষণা আসতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ doctornews24.com