মহান আল্লাহ যেন আমার ওমরাহ কবুল করেন, আমার গুনাহসমূহ ক্ষমা করেন, আমার ইবাদতকে সহজ করে দেন এবং এই সফরকে আমার জীবনের জন্য কল্যাণ, রহমত, হিদায়াত ও মাগফিরাতের উৎস বানিয়ে দেন।
ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়ে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে এক পোস্ট করেন বর্তমান সময়ের একজন ব্যস্ততম চিকিৎসক ডা. সাকলায়েন এসব লেখেন।
পোস্টে তিনি লেখেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক…!
আলহামদুলিল্লাহ। অসীম দয়াময় আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে জীবনের এক মহামূল্যবান ও আকাঙ্ক্ষিত সফরে আজ রওনা হচ্ছি। মা কে নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর রওজা মুবারক জিয়ারতের সৌভাগ্য অর্জন করতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, শিক্ষক, ছাত্র, শুভানুধ্যায়ী এবং পরিচিত-অপরিচিত সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি।
সফরে পূর্বে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করে লেখেন, জীবনের পথে চলতে গিয়ে জেনে বা না জেনে, কথায় বা কাজে, আচরণে বা সিদ্ধান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও মনে আঘাত করে থাকি, কারও অধিকার ক্ষুণ্ণ করে থাকি কিংবা কোনো ভুল করে থাকি, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন।
দোয়া চেয়ে ডা. সাকলায়েন লেখেন, আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থতা, নিরাপত্তা, একাগ্রতার সাথে ওমরাহর সকল আমল সম্পন্ন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে একজন উত্তম মানুষ হিসেবে দেশে ফিরে আসতে পারি এবং বাকী জীবনে সে আলোকে চলাফেরা করতে পারি। পবিত্র কাবা শরীফের সামনে, মসজিদে নববীর পবিত্র প্রাঙ্গণে এবং দোয়া কবুলের মুহূর্তগুলোতে আপনাদের জন্য দোয়া করার তাওফিক যেন আল্লাহ আমাকে দান করেন। মহান আল্লাহ আমাদের সকলকে তাঁর পবিত্র ঘর জিয়ারত করার তাওফিক দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের পরিবার-পরিজনকে হেফাজত করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ, শান্তি ও নাজাত দান করুন।
ওমরাহ থাকা কালীন সময়ে চিকিৎসা সেবায় না থাকতে পেরে রোগীদের কাছে ক্ষমা চেয়ে তিনি আরো লেখেন, সাময়িক অসুবিধার জন্যে আমার রোগীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি ২৯ জুলাই থেকে আবার রোগী সেবায় নিয়োজিত থাকতে পারব।
কমেন্টে দোয়া চেয়ে জনপ্রিয় সংগীত শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা লেখেন, আপনি আপনার এই বোনের জন্য ও বোনের পরিবারের জন্য ও দোয়া করবেন।
নেটিজেনরা কমেন্টে লেখেন, ফি আমানিল্লাহ। আল্লাহ হেফাজত করুন,সফর সফল হোক, সকল আশা পূর্ণ করে দিন। আর একটু দোয়া পাওয়ার ইচ্ছা ও নবিজীর রওজা মোবারকে সালাম পৌঁছানোর অনুরোধ রইল।
এসএএস
এসএএস