ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ

ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ছবির ক্যাপশন: সংগৃহীত
ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আহতদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৫ আগস্ট) সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আহত শিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হামলাকারীরা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের ওপর পুনরায় হামলা চালায়। এ সময় সাধারণ রোগী ও তাদের স্বজনরাও হামলা ও আতঙ্কের মধ্যে পড়েন।

এনডিএফের নেতারা বলেন, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধের জের হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জরুরি বিভাগে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যখন সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকেন, তখন সেখানে সংঘর্ষ ও হামলা চিকিৎসাসেবা ব্যাহত করার পাশাপাশি রোগী ও স্বাস্থ্যকর্মীদের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে।

বিজ্ঞপ্তিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানায়। পাশাপাশি হামলা ও সহিংসতার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে সে যে পক্ষেরই হোক, আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়ে প্রসংসায় স্বাস্থ্যকর্মী লিল

এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়ে প্রসংসায় স্বাস্থ্যকর্মী লিল

ad300