ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম

যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম ছবির ক্যাপশন: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মেডিকেয়ার স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতায় ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের বিমা পরিকল্পনায় দেওয়া ফেডারেল ভর্তুকি বন্ধ করতে যাচ্ছে। 

মঙ্গলবার(২৯ জুলাই) ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় আড়াই কোটি প্রবীণ নাগরিকের প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

ট্রাম্প প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানায়, মেডিকেয়ার বিমার প্রিমিয়াম বৃদ্ধি ঠেকাতে ফেডারেল সরকার যে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার ভর্তুকি দিত, তা চলতি বছরের ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে।

যারা বর্তমানে এই ভর্তুকিপ্রাপ্ত পরিকল্পনার আওতায় রয়েছেন, তারা শরৎকালে নতুন প্রিমিয়ামের হার জানতে পারবেন।

আগামী নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এ সিদ্ধান্ত রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। কারণ, প্রেসক্রিপশন  ওষুধের ব্যয় অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং নির্দিষ্ট আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।

স্বাস্থ্যনীতি বিষয়ক অলাভজনক সংস্থা কেএফএফ জানিয়েছে, ভর্তুকিপ্রাপ্ত একটি পরিকল্পনার গড় মাসিক প্রিমিয়াম প্রায় ৩৬ ডলার।

ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা ওয়া বলেন, ভর্তুকিপ্রাপ্ত পরিকল্পনার আওতাভুক্ত প্রায় এক-চতুর্থাংশ গ্রাহকের প্রিমিয়াম ২০২৭ সালে কমবে অথবা অপরিবর্তিত থাকবে। আরও ৩০ শতাংশের মাসিক প্রিমিয়াম ১০ ডলারের কম বাড়বে।

ওই কর্মকর্তা জানান, অবশিষ্ট ৪৫ শতাংশ গ্রাহকের মাসিক প্রিমিয়াম ১১ থেকে ২০ ডলার পর্যন্ত বাড়বে।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ

মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ

ad300