ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি শিখতে তিন স্বাস্থ্য কর্মকর্তার থাইল্যান্ড ভ্রমণ

শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি শিখতে তিন স্বাস্থ্য কর্মকর্তার থাইল্যান্ড ভ্রমণ ছবির ক্যাপশন: সংগৃহীত

দেশের শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ‘শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য (সিওয়াইপিএমএইচ) সিস্টেম ও সেবাসমূহ শক্তিশালীকরণ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের জন্য অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (১১ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিশ্বস্বাস্থ্য-১ শাখার সিনিয়র সচিব তানিয়া মুন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ডব্লিউএইচ’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সিওয়াইপিএমএইচ সিস্টেম ও সেবাসমূহ শক্তিশালীকরণ প্রশিক্ষন কর্মশালায় বাংলাদেশের তিন স্বাস্থ্য কর্মকর্তা যোগদান করবেন। তারা হলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. তারাফদার মো. আকথের জামিল, জাতীয় মানসিক স্বাস্থ্য ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. সৈফুন নাহার, জাতীয় মানসিক স্বাস্থ্য ও হাসপাতালের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুবায়ের মিয়া।

আদেশে বলা হয়েছে, ‘উপরোক্ত কর্মকর্তাদের আগামী ৯ থেকে ১১ জুনে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ডব্লিউএইচ’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে শিশু ও কিশোর মানসিক স্বাস্থ্য (সিওয়াইপিএমএইচ) সিস্টেম ও সেবাসমূহ শক্তিশালীকরণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সরকারের অনুমোদন জানানো হলো।’

আদেশে আরও বলা হয়েছে, কোর্সের সময়কাল এবং ভ্রমণ ও স্থানান্তরে ব্যয়িত সময় দায়িত্বকাল হিসেবে গণ্য হবে। এই কর্মসূচি সংক্রান্ত সমস্ত খরচ বহন করবে ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়। এছাড়া, বাংলাদেশে ফিরে আসার সাত কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগে একটি প্রতিবেদন জমা দিতে হবে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্দোলনের মুখে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদায়ন বাত

আন্দোলনের মুখে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদায়ন বাত

ad300