ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিএমইউতে সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিএমইউতে সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ফাইল ফুটেজ
বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬ কে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর হেপাটোলজি বিভাগ এবং বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ মেডিকেল  বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সেমিনারে বিশেষজ্ঞগণ লিভার ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, সিস্টেমিক আধুনিক চিকিৎসা, লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসা, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও শনাক্তকরণে জনসংখ্যাভিত্তিক জরিপ বা জনসংখ্যাভিত্তিক লিভার ক্যান্সার রেজিস্ট্রির উপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় এইচসিসি রেজিস্ট্রি গঠন, সমন্বিত গবেষণা এবং লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, লিভার ক্যান্সার প্রতিরোধেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে কার্যকর উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করা জরুরি। লিভারের রোগ প্রতিরোধে ফ্যাটি লিভার, বি ভাইরাস, সি ভাইরাসের চিকিৎসা ও করণীয় নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়েরই দাবি।  অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এর রোগীরা লিভার রোগে আক্রান্ত হওয়ার অধিক ঝুঁকিতে রয়েছে। সেদিকে আরো দৃষ্টি দিতে হবে। সাথে সাথে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় নিশ্চিত করতে জনসংখ্যাভিত্তিক রেজিস্ট্রির দিকেও নজর দিতে হবে। 
 
সভাপতির বক্তব্যে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, প্রতিবছর লিভার রোগের চিকিৎসার জন্য অনেক রোগী দেশের বাহিরে যান। আমাদের মুল লক্ষ্য হল বাংলাদেশেই লিভার রোগের সব ধরণের উন্নত ও আধুনিক মানসম্মত চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চিত করা। প্রকৃতপক্ষে, লিভার রোগ প্রতিরোধ ও নিরাময়যোগ্য, সেটা যেমন নিশ্চিত করতে হবে একই সাথে চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন ও আধুনিক আবিষ্কার ও নব নব সংযোজনকে রোগীদের সার্বিক চিকিৎসায় কাজে লাগাতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে হেপাটোসেলুলার কার্সিনোমা মোকাবিলায় জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং, জাতীয় রেজিস্ট্রি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। 

 অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল এবং গবেষণা প্রতিষ্ঠানের চিকিৎসক, শিক্ষক, রেসিডেন্ট চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্যানেল আলোচনায় দেশের প্রখ্যাত হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অনকোলজিস্ট, হেপাটোবিলিয়ারি সার্জন, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন। 

এসএএস


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে ওষুধ পড়া, স্বাস্থ্যমন্ত্রীর ক্

স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে ওষুধ পড়া, স্বাস্থ্যমন্ত্রীর ক্

ad300