ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

সারা দেশে ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্য ২ কোটি ৪০ লাখ শিশু

সারা দেশে ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্য ২ কোটি ৪০ লাখ শিশু ছবির ক্যাপশন:

সারা দেশে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবারের কর্মসূচিতে দেশের প্রায় দুই কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

তিনি জানান, ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশব্যাপী একযোগে ক্যাম্পেইন চলবে। কোনো শিশু নির্ধারিত দিনে ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা খেতে পারবে। 

এ ছাড়া দেশের ১২ জেলার ৫৮টি দুর্গম উপজেলায় ক্যাম্পেইনের পরবর্তী চার দিনও ক্যাপসুল বিতরণ কার্যক্রম চলবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিটামিন ‘এ’-এর অভাব শিশুদের রাতকানা ও অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। এ কারণে ক্যাম্পেইনের আওতায় ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চমাত্রার লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচি বাস্তবায়নে সারা দেশে এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ স্থানে ৫০০টি অস্থায়ী কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, দুই দশক আগেও দেশে অপুষ্টিজনিত কারণে শিশু অন্ধত্বের ঘটনা দেখা যেত। তবে নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণের ফলে এ হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বর্তমানে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত অন্ধত্বের ঘটনা খুবই বিরল।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের ক্যাম্পেইনের জন্য ইউনিসেফের সহায়তায় ৪০ লাখ নীল রঙের এবং দুই কোটি ২০ লাখ লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে। আগামী ২৬ জুনের মধ্যে দেশের সব বিতরণ কেন্দ্রে এসব ক্যাপসুল পৌঁছে যাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র বা জটিল অসুস্থতা ছাড়া প্রায় সব শিশুই এ ক্যাপসুল গ্রহণ করতে পারবে। তবে খালি পেটে শিশুদের ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং সংবাদ সম্মেলনে মা ও শিশুর পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিশেষজ্ঞরা বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। ছয় মাস বয়স পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার ধীরে ধীরে শুরু করতে হবে। একই সঙ্গে গর্ভবতী ও প্রসূতি মায়েদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ স্বাস্থ্য অধিদফতর ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

ad300