ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপটোমেট্রিস্টরা রোগী দেখার সুযোগ পাচ্ছেন ঈদের ছুটিতে হামের সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে পিরিয়ড সচেতনতায় ফ্রেশ অনন্যার ব্যতিক্রমী উদ্যোগ ‘প্যাড আছে, লাগবে?’ কাগুজে শয্যা বৃদ্ধি: স্বাস্থ্যব্যবস্থার জন্য এক নীরব বিপর্যয় হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু ১৮ উপজেলায় হামের সংক্রমণ প্রায় শূন্যের কোটায়: স্বাস্থ্যমন্ত্রী ডিআর কঙ্গোতে ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও ঢাবির মেডিকেল-ডেন্টালের প্রফ পরীক্ষার সেরাদের সম্মাননা দেবে ছাত্রশিবির ঢামেক সার্জারি বিভাগে ইউনিট প্রধান পরিবর্তন নিয়ে বিতর্ক হাম ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু এক হাজার শয্যায় উন্নীত হচ্ছে মুগদা মেডিকেল ডা. লি জং-উক স্মারক পুরস্কারে ভূষিত কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক আবুল ফায়েজ সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন পরিচালক ডা. মো. মামুনুর রশীদ কারিনার ভুল চিকিৎসার অভিযোগের জবাব ডা. সাকলায়েন রাসেলের উন্নত বিশ্বের মতো আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে হবে: ইউনিসেফ ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে মেডি অলিম্পিয়াড অনুষ্ঠিত টিকার ঘাটতিতেই বাড়ছে হামের প্রাদুর্ভাব, এএমআর রুখতেও টিকাদান জরুরি ভয়াবহ বিপদ থেকে বাঁচতে, শরীরের এই ৮ লক্ষণ সম্পর্কে জানুন

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মা জেবুন্নেছা আর নেই

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মা জেবুন্নেছা আর নেই ছবির ক্যাপশন: সংগৃহীত
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৬মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেগম জেবুন্নেছার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি একজন শিক্ষক ছিলেন। ১৯৪৪ সালে গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।

তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী ছাত্রছাত্রী রেখে গেছেন।

বুধবার (৬মে) বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স