ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

জেলায় আইসিইউ সেবা নিশ্চিত হলে বড় হাসপাতালে চাপ কমবে: স্বাস্থ্যমন্ত্রী

জেলায় আইসিইউ সেবা নিশ্চিত হলে বড় হাসপাতালে চাপ কমবে: স্বাস্থ্যমন্ত্রী ছবির ক্যাপশন: জেলায় আইসিইউ সেবা নিশ্চিত হলে বড় হাসপাতালে চাপ কমবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রদুর্ভাব নিয়ে সুখবর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন দেশে হামের বর্তমান প্রাদুর্ভাব আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (৪ মে) রাজধানীর বনানীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের সংক্রমণ মোকাবিলায় ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী এসব ওয়ার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি বলেন, সব জেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা নিশ্চিত করা গেলে কেন্দ্রীয় হাসপাতালগুলোর ওপর চাপ অনেকটাই কমে আসবে।

টিকার কার্যকারিতা সম্পর্কে তিনি বলেন, একটি ভ্যাকসিন শরীরে কার্যকর হতে সাধারণত প্রায় তিন সপ্তাহ সময় লাগে। তবে চলমান প্রতিরোধমূলক পদক্ষেপের কারণে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে সরকার আশাবাদী।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, পূর্ববর্তী সরকারের সময় পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ ছিল না। তবে বর্তমান সরকারের কূটনৈতিক উদ্যোগে বিদেশি সহযোগিতা পাওয়া গেছে এবং এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (৬ মে) দেশে বড় একটি ভ্যাকসিনের চালান পৌঁছাবে।

তিনি বলেন, শিশুদের মধ্যে পুষ্টিহীনতা এবং মাতৃদুগ্ধপান কমে যাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, যার কারণে নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় মৃত্যুঝুঁকি বাড়ছে।

হামের সংক্রমণ কমে এলে নিয়মিত টিকাদান কার্যক্রম আবার জোরদার করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সেমিনারে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
স্বাস্থ্য সচিবের কক্সবাজার সফর উপলক্ষে সদর হাসপাতালের সবার ছ

স্বাস্থ্য সচিবের কক্সবাজার সফর উপলক্ষে সদর হাসপাতালের সবার ছ

ad300