ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

ক্যান্সার আক্রান্তদের সহায়তা বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব

ক্যান্সার আক্রান্তদের সহায়তা বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব ছবির ক্যাপশন: সংগৃহীত

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসারসহ ছয় দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এককালীন সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বর্তমানে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের জন্য এককালীন ৫০ হাজার টাকা অর্থ সহায়তার কর্মসূচি চালু রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ক্যানসারসহ ছয় দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হবে।

তিনি আরও বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে দেওয়া হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’-এর মাধ্যমে অসহায় ও দরিদ্র রোগীদের এ আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। বাজেট প্রস্তাবে বলা হয়, অর্থের অভাবে এসব জটিল রোগে আক্রান্ত অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এতে রোগীরা যেমন দুর্ভোগে পড়েন, তেমনি চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অনেক পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। দরিদ্র রোগীদের কল্যাণে পরিচালিত এ কর্মসূচি বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর

বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর

ad300