ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আদ-দ্বীনের লাইসেন্স বাতিল করে অ্যাকশন নয়, রিঅ্যাকশন দেখিয়েছে সরকার’ বর্ষাকালে সুস্থ থাকার উপায় মানবিক বিবেচনায় হাসপাতাল খুলে দেওয়ার আবেদন আদ-দ্বীনের মেডিকেল প্রশ্নফাঁসে জড়িত স্বাস্থ্য কর্মকর্তাকে ওএসডি দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ২৮ জুন চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে মামলার তদন্তে সিআইডি সিস্টিক ফাইব্রোসিসের জেনেরিক ওষুধ হস্তান্তর-বৈশ্বিক চিকিৎসা সেবায় বেক্সিমকো ফার্মার নতুন মাইলফলক হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৪২ আদ্‌-দ্বীনের নির্বাহী পরিচালক কে এই জামালুন্নেসা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ ‘নির্দিষ্ট ঘটনায় দীর্ঘদিনের সেবাদানকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সর্বোত্তম সমাধান নয়’ ক্লিনিকের এসি খুলতেই দেখা মিলল চার ফুটের কালনাগিনী সাপ আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ঢাকা ডেন্টালের অধ্যক্ষকে ডিডিওর দায়িত্ব প্রদান হাম ও হামের উপসর্গে ৩ মাসে ৬৫২ জনের মৃত্যু বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ দশ জেলায় আইসিইউ চালু হচ্ছে আজ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে এনএইচএ’র উদ্বেগ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী ছবির ক্যাপশন:

দেশের বেসরকারি আদ্‌-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরলেও শেষ পর্যন্ত সেটির লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। টাকার কাছে কখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না বলেন তিনি।

শনিবার (১৩ জুন) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল সেবার নামে মানুষে হয়রানি করে আসছিল। তাদের এই অন্যায়ে সমর্থন করছে জামায়াত ইসলামীর নেতারা।

তিনি আরও বলেন, বর্তমান সরকার পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার চিন্তা করছে। যেখানে প্রতিটা ঘরে ঘরে স্বাস্থ্যসেবার লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেওয়ার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে তবেই একজন রোগীকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সবার চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

মন্ত্রী বলেন, বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। দলমত নির্বিশেষে সব মানুষের সেবা করতে চাই আমরা। চায়নার সহযোগিতায় আমরা তিন হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।

এছাড়া অনুষ্ঠানে এলাকার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরাসরি নগদ আর্থিক সহায়তা ও শীতকালীন অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মিলনায়তন প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় মন্ত্রীর পক্ষ থেকে বেশ কয়েকটি গাছের চারা রোপণ ও স্থানীয় জনসাধারণের মাঝে তা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড আবদুল হান্নান প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

ad300