ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ছবির ক্যাপশন:
রাজশাহীর স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (CCU) এর ১ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

আজ রবিবার(০২ আগস্ট) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হলে কেটে এক বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. সাদিয়া জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক ডা. কাজী মোহাম্মদ আব্দুল আওয়াল। সভাপতিত্ব করেন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের চিফ কনসালটেন্ট ও রাজশাহীর সিনিয়র কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. এম. এ. খালেক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মতিউর রহমান, নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামিনা শারমিন এবং হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা সাইফুল আলম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এম. এ. খালেক বলেন, দীর্ঘ চেষ্টার পর সিসিইউ ইউনিটের পথচলা শুরু হয়েছিল এবং দেখতে দেখতে আমরা এক বছর পেরিয়েছি। তিনি CCU-এর গত এক বছরের সাফল্য, অর্জন এবং রোগীসেবার মান নিয়েও আলোচনা করেন। তিনি আরও বলেন, গত এক বছরে এই ইউনিট হৃদরোগে আক্রান্ত অসংখ্য রোগীকে জরুরি ও আধুনিক চিকিৎসা সেবা প্রদান করে রাজশাহী অঞ্চলের মানুষের ভরসার স্থান হয়ে উঠেছে। 

অনুষ্ঠানে বক্তারা CCU-এর ডাক্তার, নার্স ও সকল কর্মীর নিষ্ঠা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই সেবার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

ad300