ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

বিএমইউতে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস এর স্মরণ সভা

বিএমইউতে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস এর স্মরণ সভা ছবির ক্যাপশন:
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ২১ জুলাই, বিএমইউ-এর শহীদ ডা. মিলন হলে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

​স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন, এমপি; বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী; বিএমএ ও ড্যাব-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক; ড্যাব-এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

​ইউরোলজি বিভাগের চেয়ারম্যান ও স্মরণ সভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো: সাইফুল ইসলাম স্মরণ সভায় সভাপতিত্ব করেন। 

বিএমইউ-এর চিফ এস্টেট অফিসার ও স্মরণ সভা আয়োজক কমিটির সমন্বায়ক ডা. এহেতেশামুল হক তুহিন এবং গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সদস্য সচিব ডা. এবিএম ছফিউল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, চিকিৎসক, কর্মকর্তা, রেসিডেন্ট ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, অধ্যাপক ডা. মো: আব্দুল কুদ্দুস গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। পেশাগত জীবনে তিনি একজন প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ (অফথালমোলজিস্ট) ছিলেন এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগে সুনামের সাথে শিক্ষকতা করেন।
শিক্ষাদানের পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটিতে ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

​চিকিৎসা সেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে শিক্ষার্থীদের

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে শিক্ষার্থীদের

ad300