ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতকানিয়ায়  বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন:

সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার উদ্যোগে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে প্রায় ৮৫০ জন বন্যার্তকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বুধবার দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে পাঁচজন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

এ ছাড়া বন্যাকবলিত মানুষের মাঝে এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও এক হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়। বন্যার পানিতে দীর্ঘদিন নিমজ্জিত থাকা এলাকার বাসিন্দাদের মধ্যে পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে ১০ পদাতিক ডিভিশনের কর্মকর্তা মনিরুজ্জামান মল্লিক ক্যাম্প পরিদর্শন করেন। তিনি চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং বন্যার্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সংশ্লিষ্টরা জানান, চলমান বর্ষা মৌসুমে অতিবৃষ্টিজনিত বন্যায় সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘব ও পানিবাহিত রোগ প্রতিরোধে সেনাবাহিনীর পক্ষ থেকে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।




নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
বিএমইউতে ৫৩৯ রেসিডেন্টকে সাড়ে ৭ কোটি টাকার থিসিস গ্র্যান্ট প

বিএমইউতে ৫৩৯ রেসিডেন্টকে সাড়ে ৭ কোটি টাকার থিসিস গ্র্যান্ট প

ad300