ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

সন্ধানী কুমেকের নেতৃত্বে তুর্য ও মাহদী

সন্ধানী কুমেকের নেতৃত্বে তুর্য ও মাহদী ছবির ক্যাপশন: সভাপতি শাকিল আহমেদ তুর্য ও সাধারণ সম্পাদক খাইরুল আলম মাহদী ( বাম থেকে)। ছবি: সংগৃহীত

সোমবার (৪ মে) কুমেকের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্ধানীর প্রথম ব্যাচের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-পরিচালক ডা. আবু নাসের এবং ও বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের অধ্যাপক ডা. শাকিল শামস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সজীব উর রশিদ।

অনুষ্ঠানে প্রথমেই ইনডোর গেমসের আয়োজন করা হয়। শাপাশি বিভিন্ন প্রতিযোগিতার অংশ হিসেবে র‍্যাফেল ড্ররও ব্যবস্থা ছিল, যেখানে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পুরস্কার বিতরণ পর্ব। এতে গত সেশনে যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, তাদের সম্মাননা দেওয়া হয়।

এ সময় কলেজের শিক্ষক প্যানেলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মাসুম হাসান, ডা. মাসুম ইমরান, ডা. ফারহানা (গাইনি), সহযোগী অধ্যাপক ডা. তানিয়া, ডা. হাফসা, ডা. তামান্না, ডা. সালেহ, ডা. এনাম ও ডা. সাখাওয়াত উল্লাহ।

এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিপিএমপিএর সভাপতি ডা. আবু তাহের মুহিত, কুমিল্লা সদর উপজেলার ইউএইচএফপিও  ডা. জাকারিয়া, কুমেকের তৃতীয় ব্যাচের সিভিল সার্জন ডা. আলী নূর বশির এবং ১৯তম ব্যাচের ডা. কাউসার আলামিনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সান্ধানীর বিগত সেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ৭৮৬ ব্যাগ রক্ত বিনিময়, ১৪টি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি, ২টি বৃক্ষরোপণ কর্মসূচি, দুইটি টিকাদান কর্মসূচি, হাম ও ডেঙ্গু বিষয়ে দুইটি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং একটি ফুটবল টুর্নামেন্ট।

এছাড়াও মিলস্টোনে ৪০টির বেশি নেগেটিভ গ্রুপের রক্তদান করা হয়েছে বলে জানানো হয়।

বক্তারা বলেন, এসব কার্যক্রমের মূল লক্ষ্য ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার চেতনা গড়ে তোলা।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চমেকে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বোন্স বিতরণ

চমেকে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বোন্স বিতরণ

ad300