ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপটোমেট্রিস্টরা রোগী দেখার সুযোগ পাচ্ছেন ঈদের ছুটিতে হামের সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে পিরিয়ড সচেতনতায় ফ্রেশ অনন্যার ব্যতিক্রমী উদ্যোগ ‘প্যাড আছে, লাগবে?’ কাগুজে শয্যা বৃদ্ধি: স্বাস্থ্যব্যবস্থার জন্য এক নীরব বিপর্যয় হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু ১৮ উপজেলায় হামের সংক্রমণ প্রায় শূন্যের কোটায়: স্বাস্থ্যমন্ত্রী ডিআর কঙ্গোতে ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও ঢাবির মেডিকেল-ডেন্টালের প্রফ পরীক্ষার সেরাদের সম্মাননা দেবে ছাত্রশিবির ঢামেক সার্জারি বিভাগে ইউনিট প্রধান পরিবর্তন নিয়ে বিতর্ক হাম ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু এক হাজার শয্যায় উন্নীত হচ্ছে মুগদা মেডিকেল ডা. লি জং-উক স্মারক পুরস্কারে ভূষিত কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক আবুল ফায়েজ সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন পরিচালক ডা. মো. মামুনুর রশীদ কারিনার ভুল চিকিৎসার অভিযোগের জবাব ডা. সাকলায়েন রাসেলের উন্নত বিশ্বের মতো আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে হবে: ইউনিসেফ ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে মেডি অলিম্পিয়াড অনুষ্ঠিত টিকার ঘাটতিতেই বাড়ছে হামের প্রাদুর্ভাব, এএমআর রুখতেও টিকাদান জরুরি ভয়াবহ বিপদ থেকে বাঁচতে, শরীরের এই ৮ লক্ষণ সম্পর্কে জানুন

উন্নত বিশ্বের মতো আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই

উন্নত বিশ্বের মতো আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই ছবির ক্যাপশন:

ঢাকাবাসির জন্য উন্নত বিশ্বের মতো আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর উত্তরার পাঁচ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প নতুন কোনো উদ্যোগ নয়। দীর্ঘদিন ধরে আমরা সর্বস্তরের নগরবাসীর জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। চিকিৎসাসেবা সহজ করতে অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এমনকি জরুরি কলের মাধ্যমে রোগীর বাসায় চিকিৎসক পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে আমীর বলেন, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫টি সেবা বিভাগের প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পাবেন। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসন ও ঢাকা উত্তর সিটির ওয়ার্ডে ওয়ার্ডে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

সেলিম উদ্দিন আরও বলেন, দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা এবং বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতায় চিকিৎসাসেবা সহজীকরণে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, উন্নত বিশ্বের মতো ঢাকাবাসির জন্য আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই। দেশের চিকিৎসা খাতে বাজেট অন্যান্য দেশের তুলনায় কম হলেও বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষকে বিনা চিকিৎসায় কষ্ট পেতে হবে না। পাশাপাশি পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা উত্তর সিটি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের সফলতা কামনা করেন।

এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতেও সেবার করার জন্য নগরবাসীর দোয়া ও সহযোগিতা চান সেলিম উদ্দিন।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
তামাক ব্যবহারের ক্ষতি রাজস্ব আয়ের দ্বিগুণ, বছরে মৃত্যু দুই ল

তামাক ব্যবহারের ক্ষতি রাজস্ব আয়ের দ্বিগুণ, বছরে মৃত্যু দুই ল

ad300