ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চেয়ে ওমরা পালনে গেলেন ডা. সাকলায়েন রাসেল

সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চেয়ে ওমরা পালনে গেলেন ডা. সাকলায়েন রাসেল ছবির ক্যাপশন: সংগৃহীত
মহান আল্লাহ যেন আমার ওমরাহ কবুল করেন, আমার গুনাহসমূহ ক্ষমা করেন, আমার ইবাদতকে সহজ করে দেন এবং এই সফরকে আমার জীবনের জন্য কল্যাণ, রহমত, হিদায়াত ও মাগফিরাতের উৎস বানিয়ে দেন। 

ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়ে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে এক পোস্ট করেন বর্তমান সময়ের একজন ব্যস্ততম চিকিৎসক ডা. সাকলায়েন এসব লেখেন।

পোস্টে তিনি লেখেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক…!
আলহামদুলিল্লাহ। অসীম দয়াময় আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে জীবনের এক মহামূল্যবান ও আকাঙ্ক্ষিত সফরে আজ রওনা হচ্ছি। মা কে নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর রওজা মুবারক জিয়ারতের সৌভাগ্য অর্জন করতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, শিক্ষক, ছাত্র, শুভানুধ্যায়ী এবং পরিচিত-অপরিচিত সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি। 

সফরে পূর্বে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করে লেখেন,  জীবনের পথে চলতে গিয়ে জেনে বা না জেনে, কথায় বা কাজে, আচরণে বা সিদ্ধান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও মনে আঘাত করে থাকি, কারও অধিকার ক্ষুণ্ণ করে থাকি কিংবা কোনো ভুল করে থাকি, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন।

দোয়া চেয়ে ডা. সাকলায়েন লেখেন, আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থতা, নিরাপত্তা, একাগ্রতার সাথে ওমরাহর সকল আমল সম্পন্ন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে একজন উত্তম মানুষ হিসেবে দেশে ফিরে আসতে পারি এবং বাকী জীবনে সে আলোকে চলাফেরা করতে পারি। পবিত্র কাবা শরীফের সামনে, মসজিদে নববীর পবিত্র প্রাঙ্গণে এবং দোয়া কবুলের মুহূর্তগুলোতে আপনাদের জন্য দোয়া করার তাওফিক যেন আল্লাহ আমাকে দান করেন। মহান আল্লাহ আমাদের সকলকে তাঁর পবিত্র ঘর জিয়ারত করার তাওফিক দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের পরিবার-পরিজনকে হেফাজত করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ, শান্তি ও নাজাত দান করুন।

ওমরাহ থাকা কালীন সময়ে চিকিৎসা সেবায় না থাকতে পেরে রোগীদের কাছে ক্ষমা চেয়ে তিনি আরো লেখেন, সাময়িক অসুবিধার জন্যে আমার রোগীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি ২৯ জুলাই থেকে আবার রোগী সেবায় নিয়োজিত থাকতে পারব।
কমেন্টে দোয়া চেয়ে জনপ্রিয় সংগীত শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা লেখেন, আপনি আপনার এই বোনের জন্য ও বোনের পরিবারের জন্য ও দোয়া করবেন।   
নেটিজেনরা কমেন্টে লেখেন, ফি আমানিল্লাহ। আল্লাহ হেফাজত করুন,সফর সফল হোক, সকল আশা পূর্ণ করে দিন। আর একটু দোয়া পাওয়ার ইচ্ছা ও নবিজীর রওজা মোবারকে সালাম পৌঁছানোর অনুরোধ রইল।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

ad300