ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ছবির ক্যাপশন:

চট্টগ্রামে আশঙ্কাজন হারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। সম্প্রতি শক সিন্ড্রোমের মতো জটিল উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক রোগী। আগামী কয়েক সেখানে মাস ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। 

 

সম্প্রতি পরিচালিত এক জরিপে নগরীর আটটি ওয়ার্ডে এডিস মশার লার্ভার উপস্থিতি ও আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনায় সেই আটটি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। 

 

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত মে মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৭ জন। তবে জুলাই মাসের অর্ধেকের মধ্যেই এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। মাত্র আড়াই মাসে আক্রান্তের সংখ্যা চার গুণেরও বেশি বেড়েছে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন চার হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এর আগের বছর ২০২৪ সালে সর্বোচ্চ ১৪ হাজার ৮৭ জন আক্রান্ত হন। চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৭২ জন এবং মৃত্যু হয়েছে দুজনের।

 

চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ রোগী জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছেন। তবে কিছু রোগীর ক্ষেত্রে রক্তক্ষরণ, রক্তচাপ কমে যাওয়া ও ডায়রিয়ার মতো শক সিন্ড্রোমের লক্ষণও দেখা যাচ্ছে। ডেঙ্গুর পাশাপাশি হামও ভাইরাসজনিত হওয়ায় শুরুতে দুটি রোগের উপসর্গ অনেক সময় মিল থাকায় রোগ নির্ণয়ে সতর্ক থাকতে হচ্ছে।

 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী বলেন, ডেঙ্গু এবং মিজেলস যেহেতু দুইটাই ভাইরাসজনিত রোগ, দুইটাতেই জ্বর নিয়ে শুরু হয়। অনেক ক্ষেত্রে আসলে আলাদা করা মুশকিল হতে পারে। ডেঙ্গুতেও কিন্তু র‍্যাশ দেখা যায় যেটা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে।

 

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, মোবাইল কোর্ট করে মানুষকে সতর্ক করা বা মানুষকে যাতে জরিমানা আনা যায় সেইভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা। তবে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা মানুষকে সচেতনতা দিচ্ছি, লিফলেট বিতরণ করছি এবং হটস্পটগুলোতে বেশি বেশি করে ওষুধ ছিটানোর জন্য আমরা আমরা পরামর্শ দিচ্ছি।

 

চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু কিটস আমরা রেখেছি এবং আমাদের ডেঙ্গু চিকিৎসায় যে আইভি ফ্লুইডগুলি ব্যবহৃত হয় সেগুলোও আমরা আমরা মজুদ করেছি। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।


এসএএস


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

ad300