সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট)দুপুর ১টা ১৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্তারিত
দেশজুড়ে হামের প্রভাব থামছেই না। প্রতিনিয়ত ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে খালি হচ্ছে মায়েদের ভরা কোল। সবশেষ গত গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৮০ শিশু। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত
দেশের বৃহত্তর বিভাগ চট্টগ্রামের বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম, চিকিৎসা উপকরণের সংকট এবং হাম আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। আজ সোমবার (৩ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য জেলার ছাত্র-জনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিস্তারিত
দেশে আন্তর্জাতিকমানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের দুর্ভোগ কমবে এবং দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রবিবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আয়োজিত এক নীতি-নির্ধারণী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিস্তারিত
রাজশাহীর স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (CCU) এর ১ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। আজ রবিবার(০২ আগস্ট) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হলে কেটে এক বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিস্তারিত
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ, মশার কামড় থেকে সুরক্ষা এবং জ্বর হলে ঘরে বসে না থেকে চিকিৎসকের কাছে যাওয়া পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিস্তারিত
আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন । বিস্তারিত
রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকার একটি বাসার গ্রিল কেটে সারা রোকসানা নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ফায়দাবাদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিস্তারিত
চোখের স্বাস্থ্যকে কেবল চিকিৎসা সংক্রান্ত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষাসংস্থান, কর্মসংস্থান, অর্থনৈতিক উৎপাদনশীলতা ও সার্বিক জাতীয় উন্নয়নের সাথে যুক্ত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য এবং চক্ষু বিশেষজ্ঞ ড. এম এ মুহিত। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর গুলশান হোটেল রেনেসাঁ আন্তর্জাতিক দ্য ফ্র্রেড হলোজ ফাউন্ডেশন আয়োজিত "ন্যাশনাল ডায়ালগ অন আই হেলথ বিয়ন্ড হেলথ" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিস্তারিত
২২ জুলাই শুরু হওয়া ন্যাশনাল ডক্টরস ফোরাম, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 'জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বিস্তারিত