ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশের কৌশল শেখাতে বিএমইউতে সেমিনার

উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশের কৌশল শেখাতে বিএমইউতে সেমিনার ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে গবেষণার সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বের প্রভাবশালী জার্নালে গবেষণাপত্র প্রকাশের কৌশল শেখাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার।

বুধবার (১৩ মে) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে ‘ফর্ম আইডিয়া টু ইমপ্যাক্ট: ডেভেলপিং এ পাবলিশ্যাবল রিসার্চ কোশ্চেন ইন হাই ইমপ্যাক্ট জার্নালস’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকাশনার গুরুত্ব তুলে ধরেন।

কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ফেডারেশন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের গবেষণা বিষয়ক সহযোগী ডিন এবং পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মুহাম্মদ আজিজ রহমান। তিনি গবেষণার বিষয় নির্বাচন, গবেষণা প্রশ্ন তৈরির কৌশল, বিশ্বের শীর্ষ জার্নালে প্রকাশনার চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক গবেষণা মানদণ্ড বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনার সঞ্চালনা করেন বিএমইউর সহকারী প্রক্টর ডা. রিফাত রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, বিএমইউ জার্নালের এক্সিকিউটিভ এডিটর এম মোস্তফা জামান, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ডা. ফারজানা ইসলাম প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

বিএমইউর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আইকিউএসি সেমিনারটির আয়োজন করে। আয়োজকরা জানান, গবেষণার গুণগত মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং তরুণ গবেষকদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেমিনার শেষে ভিসির কার্যালয়ে ডা. মুহাম্মদ আজিজ রহমানের গবেষণা ও একাডেমিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিএমইউর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বাস্থ্য বাজেট ২০২৬-২৭ নিয়ে এনডিএফ এর গোলটেবিল বৈঠক

জাতীয় স্বাস্থ্য বাজেট ২০২৬-২৭ নিয়ে এনডিএফ এর গোলটেবিল বৈঠক

ad300