ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

চার শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবি'র ম্যারাথন

চার শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবি'র ম্যারাথন ছবির ক্যাপশন:
উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য চার শতাধিক চিকিৎসককে নিয়ে ম্যারাথনের আয়োজন করেছে লিপিড সোসাইটি অব বাংলাদেশ। আগামী শুক্রবার সকাল সাড়ে ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এ ম্যারাথন শুরু হবে। 
 
এ ব্যাপারে লিপিড সোসাইটি অব বাংলাদেশ'র সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান বলেন,  লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি) একটি অলাভজনক, গবেষণাধর্মী সংগঠন। দেশের জনপ্রিয় কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ও কার্ডিয়াক সার্জনদের নিয়ে গঠিত হয়েছে এটি। রক্তে চর্বির আধিক্য চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে ডিসলিপিডেমিয়া হৃদরোগ, স্ট্রোকের জন্য দায়ী। ডিসলিপিডিমিয়া নিয়ন্ত্রণে রাখতে পারলে এ রোগগুলো প্রতিরোধ করা যায়। এটা নিয়েই কাজ করে লিপিড সোসাইটি বাংলাদেশ। 

সোসাইটির সাধারণ সম্পাদক ডা. শোয়েব মোমেন মজুমদার বলেন, ডিসলিপিডিমিয়া নিয়ে এলএসবি বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ পাবলিশ করেছে। বাংলাদেশে অন্য কোন প্রতিষ্ঠান এটি নিয়ে এত কাজ করে নাই। এর পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোক নিয়ে জনসচেতনতায় কাজ করছে এসএলবি। ইতোমধ্যে চিকিৎসকদের অংশগ্রহণে চারবারের মত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 

এলএসবি'র সায়েন্টিক সেক্রেটারি ও মিডিয়া টিমের আহবায়ক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম কারণ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে অনেক রোগ থেকে মুক্তি মেলে।

উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য ম্যারাথনের আয়োজন করেছে এলএসবি। প্রায় চার শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে ২ কিলোমিটার ও ৫ কিলোমিটার ম্যারাথন আগামী ১৫ মে শুক্রবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে তৈরী হলো চিকিৎসা সরঞ্জাম ভেন্টিলেটর ‘ভেন্টাস’: ট্রায়ালে

দেশে তৈরী হলো চিকিৎসা সরঞ্জাম ভেন্টিলেটর ‘ভেন্টাস’: ট্রায়ালে

ad300