ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে ছবির ক্যাপশন: সংগৃহীত
জুলাই বিপ্লবে চিকিৎসকদের অবদান চিরস্মরণীয়। চব্বিশের ছাত্র জনতার বিপ্লবে স্বাস্থ্য খাতের বীরত্বপূর্ণ ভূমিকা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখন সময় এসেছে সেই বিপ্লবের আদর্শকে ধারণ করে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার সাধন করার।”

​আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ এর ভাইস প্রেসিডেন্ট ডা. মো. আতিয়ার রহমান।

​সেমিনারে মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এবং জাপান থেকে প্রাপ্ত স্কাল বেস ফেলো ডা. মোহাম্মদ সুজন শরীফ। তিনি জুলাই বিপ্লবের সময় মাঠপর্যায়ে আহতদের চিকিৎসায় চিকিৎসকদের ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতের একটি সুসংহত ও বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থার জন্য একাধিক সুপারিশ উপস্থাপন করেন। তিনি জুলাই চিকিৎসক স্মারক সকলের সামনে তুলে ধরেন। 

​অনুষ্ঠানে বিশেষ অতিথিগন বক্তব্য রেখে বলেন:

​ডা. শফিকুল ইসলাম মাসুদ, এমপি (পটুয়াখালী ২) বলেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল সংরক্ষণের বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে। যে সকল চিকিৎসক ঢাকায় জুলাই বিপ্লবে ভূমিকা রেখেছেন তাদেরকে দুর্গম এলাকায় বদলি করা হয়েছে। সংবিধান সংশোধনকে সংস্কার বলে তারা জনগণের সাথে প্রতারণা করছে। বাংলাদেশের মানুষ গণভোট বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ। 

​ডা. মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ, এমপি (যশোর ২) বলেন, জুলাই বিপ্লবে দেশে এবং দেশের বাইরে অনেক চিকিৎসক অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। আমরা একসাথে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। 

​এনডিএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক  বলেন, জুলাই বিপ্লবে যে সকল চিকিৎসক আহতদের চিকিৎসা দেয় নি তাদের লাইসেন্স বাতিল করা উচিৎ। 

​ ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে নিয়ে আহতদের দেখতে যেতে চেয়েছিলেন। আমরা কোন আপোষ করি নি। এনডিএফ আন্দোলনের ক্রাইসিস মূহুর্তে ছাত্র জনতার পাশে দাড়িয়েছিল। 

​প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই বৈষম্য আমরা চাই নি। নতুন করে দেশবাসী আর কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিবে না। যারা জুলাই নিয়ে আলোচনা চায় না তারাই এই জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে। জুলাই সনদে স্বাক্ষর করে সেটা না মেনে তারা জনগণের সাথে বিস্বাসঘাতকতা করেছেন। 
​সেমিনারে বক্তাগণ আন্দোলনে শহীদ চিকিৎসক ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং অবিলম্বে একটি যুগোপযোগী ও মেধাভিত্তিক স্বাস্থ্যনীতি বাস্তবায়নের দাবি জানান

এসএএস 

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

ad300