ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দমানো যাচ্ছেনা হাম, ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ বান্দরবানের স্বাস্থ্য খাতের সংকট দূর করার দাবিতে মানববন্ধন অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটের ১ম বর্ষপূর্তি ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসককে হত্যা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী ভয় নয়, হেপাটাইটিস ‘সি’ নিরাময়যোগ্য রোগ হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রবীণদের ওষুধে ভর্তুকি বন্ধ হচ্ছে: গণমাধ্যম বাংলাদেশী স্বাস্থ্যকর্মী নিয়োগে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি, আকিজ মেডিপ্লেক্সে স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল বিপ্লবের আদর্শকে ধারণ করে স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার করতে হবে

পিরিয়ড সচেতনতায় ফ্রেশ অনন্যার ব্যতিক্রমী উদ্যোগ ‘প্যাড আছে, লাগবে?’

পিরিয়ড সচেতনতায় ফ্রেশ অনন্যার ব্যতিক্রমী উদ্যোগ ‘প্যাড আছে, লাগবে?’ ছবির ক্যাপশন: পিরিয়ড সচেতনতায় ফ্রেশ অনন্যার ব্যতিক্রমী উদ্যোগ ‘প্যাড আছে, লাগবে?’

পিরিয়ড নিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা। বিশ্ব মেন্সট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে প্রতিষ্ঠানটি চালু করেছে ‘প্যাড আছে, লাগবে?’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি।

প্রতি বছর ২৮ মে বিশ্বব্যাপী পালিত হয় মেন্সট্রুয়াল হাইজিন ডে। এই দিবসকে সামনে রেখে নেওয়া উদ্যোগটির লক্ষ্য হলো পিরিয়ড নিয়ে স্বাভাবিক আলোচনা তৈরি করা এবং সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের কাছে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া।

ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্ধারিত ভেন্ডিং মেশিন থেকে প্রতিটি স্যানিটারি ন্যাপকিন কেনা এবং ফ্রেশ অনন্যার অফিসিয়াল ফেসবুক পেজের ক্যাম্পেইন কনটেন্ট শেয়ারের বিপরীতে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করবে।

রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। এছাড়া আগামী ১ জুন রাজধানীর বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যারাভ্যান কার্যক্রম পরিচালনা করা হবে। ক্যারাভ্যানটি উত্তরা, মিরপুর, গুলশান, বনানী, মোহাম্মদপুর, খিলক্ষেত, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বারিধারা, মহাখালী, তেজগাঁও, আগারগাঁও ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় ঘুরে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। এ সময় মানুষকে পিরিয়ড ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করার পাশাপাশি নানা ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করা হবে। 

সংবাদ বিজ্ঞপ্তি


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল

নতুনভাবে চিকিৎসাসেবা শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল

ad300